সিভি ও বিয়ের বায়োডাটা বানান — তথ্য সেভ না করেও
বাংলাদেশি ফরম্যাট — বাবা-মায়ের নাম, NID, রক্তের গ্রুপ, ছবি, বাংলা নাম সহ। ফর্ম পূরণ করুন, পাশেই লাইভ প্রিভিউ, PDF নামান। দুইভাবে ব্যবহার করা যায়: তথ্য সেভ না করে (অ্যাকাউন্ট লাগে না, আপনার তথ্য আমাদের সার্ভারে যায় না) অথবা অ্যাকাউন্টে সেভ করে (একই তথ্য দিয়ে পরে সিভি, আবেদন ট্র্যাক ও অ্যাপ্লাই সার্ভিস)।
সেভ না করে শুরু করলেও পরে এক ক্লিকে অ্যাকাউন্টে সেভ করা যায় — আবার টাইপ করতে হয় না। বিয়ের বায়োডাটা সবসময় সেভ ছাড়া।
7টি টেমপ্লেট, সবই ফ্রি
৩টি স্টাইলড (ছবি সহ), ১টি ক্লাসিক বাংলাদেশি বায়োডাটা ফরম্যাট, ৩টি ATS-নিরাপদ (এক কলাম — চাইলে ছবিও)। সব ফরম্যাটে বাংলাদেশি ফিল্ড।
ATS টেমপ্লেটে ছবি ঐচ্ছিক — পার্সার ছবি উপেক্ষা করে, তবে কিছু নিয়োগদাতা ছবি ছাড়া সিভি চান; Bdjobs/LinkedIn আপলোডে ছবি বন্ধ রাখাই নিরাপদ।
বিয়ের বায়োডাটা — বাংলায় ৩টি ডিজাইনে
ব্যক্তিগত, ধর্মীয়, শিক্ষা, পেশা, পরিবার (ভাই-বোন, চাচা-মামা, পারিবারিক অবস্থা), প্রত্যাশা, রেফারেন্স ও অভিভাবকের যোগাযোগ। বাংলা লেবেল, চাইলে English। যে ঘর খালি রাখবেন তা PDF-এ আসবে না; যে সেকশন চান না, বন্ধ করে দিন।
বায়োডাটা সম্পূর্ণ আলাদা টুল — কোনো অ্যাকাউন্ট নেই, কিছুই সার্ভারে যায় না; ড্রাফট শুধু আপনার ব্রাউজারে।
তিন ধাপে সিভি বা বায়োডাটা
কোনো ধাপে সাইন-আপ বা পেমেন্ট নেই।
টেমপ্লেট বেছে ফর্ম পূরণ
একটা নমুনা ভরা থাকে যাতে বোঝা যায় কোথায় কী যায় — মুছে নিজের তথ্য লিখুন। সিভিতে English মান, বায়োডাটায় বাংলা।
লাইভ প্রিভিউ
যা লিখছেন পাশেই PDF-এ দেখাচ্ছে — রিলোড নয়, মসৃণ আপডেট। টেমপ্লেট বদলান, সেকশন লুকান, খালি ঘর বাদ পড়ে।
PDF ডাউনলোড
এক ক্লিকে PDF, কোনো ওয়াটারমার্ক নেই। চাইলে “অ্যাকাউন্টে সেভ করুন” — পরের বার আর টাইপ করতে হবে না।
অন্য বিল্ডারের সাথে পার্থক্য
বেশিরভাগ সিভি সাইটে হয় সাইন-আপ বাধ্যতামূলক, নয়তো ডাউনলোডের সময় পেওয়াল।
| ফিচার | JobShathi | সাধারণ বিল্ডার |
|---|---|---|
| অ্যাকাউন্ট ছাড়া PDF | ||
| তথ্য সার্ভারে না রাখার অপশন | ||
| রেফারেন্স, স্বাক্ষর, ছবি — ফ্রি | ||
| ATS টেমপ্লেট ফ্রি | ||
| বাবা-মায়ের নাম, NID, রক্তের গ্রুপ ফিল্ড | কিছু | |
| ওয়াটারমার্ক নেই | ||
| বিয়ের বায়োডাটা — বাংলায়, ৩ ডিজাইন | কিছু | |
| একই তথ্যে আবেদন ট্র্যাকার ও অ্যাপ্লাই সার্ভিস |
বাংলাদেশি সিভি ফরম্যাট — কী থাকে
বাংলাদেশে চাকরির সিভি সাধারণত ২–৩ পাতার, এক কলামে, English-এ লেখা হয়। শুরুতে যোগাযোগের তথ্য ও ব্যক্তিগত তথ্যের ব্লক — বাবা ও মায়ের নাম, জন্মতারিখ, জাতীয়তা, বৈবাহিক অবস্থা, রক্তের গ্রুপ; সরকারি ও ব্যাংকের আবেদনে NID নম্বরও। তারপর Career Objective, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ট্রেনিং, কম্পিউটার দক্ষতা, ভাষা, রেফারেন্স এবং শেষে ঘোষণা ও স্বাক্ষর।
শিক্ষায় চারটি পাবলিক পরীক্ষাই দিন — SSC, HSC, স্নাতক, স্নাতকোত্তর — বোর্ড/বিশ্ববিদ্যালয়, পাসের বছর ও ফলাফলসহ। স্কেল লিখুন: SSC/HSC-তে GPA out of 5.00, বিশ্ববিদ্যালয়ে CGPA out of 4.00; সাথে Class/Division কথায় (“1st Class”) — অনেক ব্যাংক ও MTO প্রোগ্রাম এটা দিয়েই ছাঁকে।
বর্তমান ও স্থায়ী ঠিকানা দুটোই প্রত্যাশিত। ছবি সরকারি, ব্যাংক, RMG ও প্রচলিত কর্পোরেটে চলে; ফিনটেক, আইটি ও MNC গ্র্যাজুয়েট প্রোগ্রামে ছবি ও ব্যক্তিগত ব্লক বাদ দিয়ে ATS টেমপ্লেট ব্যবহার করুন। NID নম্বর পাবলিক জব বোর্ডে ছড়ানো সিভিতে না দেওয়াই ভালো — নিয়োগের ধাপে দিন।
সরকারি ও আধা-সরকারি আবেদনে সিভির সবচেয়ে পূর্ণ রূপটি লাগে — সব পরীক্ষা, কোটা/মুক্তিযোদ্ধা তথ্য থাকলে তা, এবং স্বাক্ষরসহ ঘোষণা। এই ফরম্যাট “আধুনিক” করতে যাবেন না; বিজ্ঞপ্তি যা চায় ঠিক তাই।









